ইরানে আবারো সামরিক হামলা চালানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের এই দেশটির ওপর ইতোমধ্যেই ব্যাপক ও ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় খুব শীঘ্রই আরও বড় ধরনের হামলা পরিচালনা করা হতে পারে।
সম্প্রতি হোয়াইট হাউসের বাইরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই হুশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর অত্যন্ত ভয়াবহ আঘাত হেনেছি এবং প্রয়োজনের সাপেক্ষে এই সামরিক অভিয আরও তীব্র করা হবে। বৈশ্বিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক বিরোধ এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই সংকট বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রশাসনের এমন আগ্রাসী মনোভাবের ফলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক