বিশ্বজুড়ে জীববৈচিত্র্যের দ্রুত পতন ঠেকাতে খাদ্য উৎপাদন ও ভোগের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার জন্য জরুরি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড বা ডব্লিউডব্লিউএফ। সংস্থাটির প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণামূলক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পৃথিবীর বন্যপ্রাণীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে এবং এই বিপজ্জনক পরিস্থিতি যদি এভাবেই অব্যাহত থাকে, তবে তা শুধু পরিবেশের জন্যই নয়, বরং সমগ্র মানবসভ্যতার খাদ্য নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।
বিশেষজ্ঞরা মনে করেন, আধুনিক কৃষিক্য ও নির্বিচারে জঙ্গল পরিষ্কার করে খাদ্য উৎপাদনের যে প্রচলিত ধারা গড়ে উঠেছে, তা আমাদের প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ, অপচয় রোধ এবং পরিবেশবান্ধব খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিকল্প নেই। সরকারের নীতিনির্ধারক থেকে শুরু করে সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে এবং প্রকৃতি সংরক্ষণে যৌথভাবে এগিয়ে আসতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক