বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৩৩২ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৪২৮ শিশু । এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ১৪৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আরো বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা জরুরি। অভিভাবকদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

সারাদেশে হামের প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য অধিদপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধ এবং চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে সাধারণ মানুষ হামের লক্ষণগুলো দ্রুত চিনতে পারে এবং সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হয়। চিকিৎসকরা মনে করেন, সঠিক সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে এই মৃত্যুর মিছিল অনেকটাই থামানো সম্ভব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD