বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

যুক্তরাজ্যে সমকামী সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, গ্রেপ্তার ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের সমকামী সাজিয়ে ভুয়া নথিপত্র তৈরির অভিযোগে একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লন্ডনের স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন অভিবাসন কর্মকর্তারা কয়েকটি ঠিকানায় অভিযান পরিচালনা করেন। অভিবাসন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভুয়া কাগজপত্রের ভিত্তিতে রাজনৈতিক ও অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে আসছিল। বিশেষ করে, তারা অভিবাসীদের জালিয়াতির মাধ্যমে সমকামী হিসেবে উপস্থাপন করে ব্রিটিশ হোম অফিসে আশ্রয়ের আবেদন করার বিষয়টি নিশ্চিত করত।

এই চক্রটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া প্রমাণপত্র, সাজানো ছবি এবং মনগড়া গল্প তৈরি করে আবেদনকারীদের ফাইল প্রস্তুত করত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন এবং জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাজ্যের অভিবাসন বিভাগ বর্তমানে এই চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করতে এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে ভুয়া আশ্রয়ের আবেদন বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির প্রশাসন এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD