বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিনের সাথে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক পণ্যের তালিকা সম্প্রসারণ এবং উভয় দেশের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের যাতায়াত সহজতর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মাহ্দী আমিন এ সময় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে বর্তমান সরকারের সময়ে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে জাকার্তা সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারণের বিষয়েও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কূটনৈতিক সম্পর্কের স্থবিরতা কাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের দূরদর্শী নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে। কার্যকরভাবে দেশের স্বার্থ রক্ষা করে বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক সম্পন্ন হয়।
আরববাংলা টিভি/ডেস্ক