টঙ্গীতে রান্না করার সময় শরীরে আগুন লেগে গুরুতর দগ্ধ হওয়া মোসাম্মৎ শিলা খাতুন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের বাসিন্দা। তিনি আব্দুস সাত্তার মন্ডল ও মরিয়ম বেগম দম্পতির কন্যা ছিলেন। গত কয়েকদিন আগে নিজ বাসগৃহে রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ তার পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন সারা শরীরে ছড়িয়ে পড়লে তার চিৎহারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল গৃহস্থালী কাজে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আরববাংলা টিভি/ডেস্ক