বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটি (ডিএনসি)। সরকারি অর্থে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনগুলোতে ট্রাম্পের রাজনৈতিক নীতির প্রচার করা হয়েছে— এমন অভিযোগ এনে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণের করের টাকা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন ট্রাম্প, যা নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘন।

এই ঘটনা মার্কিন রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা মনে করছেন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।

বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই আইনি লড়াই মার্কিন রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি ও রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গণমাধ্যমকে জানান, এই মামলার আইনি প্রক্রিয়া বেশ কিছুদিন ধরে চলতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD