বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে ৯৪ বছরের আইনজীবী গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের পক্ষে এবং প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় ৯৪ বছর বয়সি ইহুদি মানবাধিকার আইনজীবী মার্গারেট ওয়েনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। লিভারপুলে লেবার পার্টির সম্মেলনের বাইরে আয়োজিত এক বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। তিনি প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন এবং তার সাহসিকতা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের নজর কেড়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে মার্গারেট ওয়েন একটি পরিচিত মুখ। বয়সের ভারে ন্যূব্জ হলেও ফিলিস্তিনের জনগণের ওপর চলা নিপীড়নের প্রতিবাদে তিনি রাজপথে নেমে আসেন। ব্রিটিশ পুলিশের এই পদক্ষেপে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে মার্গারেট ওয়েনের মুক্তি দাবি করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD