বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বিমান বহরে যুক্ত হচ্ছে নতুন ৩৫ উড়োজাহাজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদি আধুনিকীকরণ ও বহর সম্প্রসারণ পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়িয়েছে। দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুটে যাত্রী সেবা আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আধুনিক প্রযুক্তির এসব উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে বিমানের অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন ও লাভজনক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। অতীতে বিভিন্ন সময়ে বিমান পরিচালনা নিয়ে নানা সমালোচনা থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং পর্যটন খাতকে এগিয়ে নিতে আধুনিক বিমানবহরের বিকল্প নেই।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিমান কেনাকাটা ও বিভিন্ন মেগা চুক্তির ক্ষেত্রে নানা অনির্ভিচার ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই ৩৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে যাত্রী সাধারণের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বমানের একটি আধুনিক এয়ারলাইন্স হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD