বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

রামপাল থানার ওসির আকস্মিক ইন্তেকাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রয়াণে পুলিশ প্রশাসনসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে রামপাল থানায় দায়িত্ব পালনকালে হঠাৎ করে তীব্র বুকে ব্যথা অনুভব করেন ওসি শেখ রাজীব আল রশিদ। পরিস্থিতি দ্রুত অবনতি হলে সহকর্মী পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পেশাগত জীবনে তিনি একজন অত্যন্ত সৎ, দক্ষ ও কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ বাহিনীতে গভীর শোকের শোকের আবহ তৈরি হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছেন স্থানীয় মানুষ ও সহকর্মীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD