বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন নিয়ে আইএসপিআরের বক্তব্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানি সেনারা। তিনি জানান, দেশটিতে কয়েক দশক ধরে নিয়মিত সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের অংশ হিসেবে এই সেনা উপস্থিতি বজায় রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গণমাধ্যমকে জানান, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি দীর্ঘদিনের পরীক্ষিত এবং এর মূল লক্ষ্য পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বিবেচনা করে দুই দেশের সামরিক সম্পর্কের এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় এবং বিভিন্ন কৌশলগত সহযোগিতায় পাকিস্তানি সেনারা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD