শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পরও ইয়েমেনে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে পাকিস্তানের নেই বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই অবস্থান স্পষ্ট করা হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। এর মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এই কূটনৈতিক বার্তাটি এল।

পাকিস্তান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি গণমাধ্যমকে জানান যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার। ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় হলেও যেকোনো সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে ইসলামাবাদ অত্যন্ত সতর্ক নীতি অনুসরণ করে থাকে। অতীতেও পাকিস্তানের সংসদীয় রেজুলেশনের মাধ্যমে ইয়েমেন সংকটে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত গৃহিত হয়েছিল, যা বর্তমান সরকারও শ্রদ্ধার সঙ্গে মেনে চলছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার সামরিক চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামাবাদ সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোর দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই নীতিতে অটল থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD