শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

আগামী বছর পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

পানিসম্পদমন্ত্রী মো. শহিদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে অনুমোদিত হয়েছে। এটি ছিল বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। আগামী বছরের যেকোনো সময় প্রধানমন্ত্রী এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে তিনি গণমাধ্যমকে জানান।

বর্তমান সরকারের গতিশীল ও জনবান্ধব নেতৃত্বে দেশের দক্ষিণাঞ্চলের পানির সুষম বণ্টন, নদী ভাঙন রোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পটির কাজ বর্তমান প্রশাসনের আন্তরিকতার ফলেই আলোর মুখ দেখেছে। এর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুলাংশে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হলেও বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রতিটি উন্নয়নমূলক কাজ এগিয়ে নিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD