শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের এই কৃতি সন্তানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং উন্নত চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলতে তিনি তাৎক্ষণিকভাবে এই হাসপাতালে ছুটে যান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তা আহত হওয়ার পেছনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন এবং তার দ্রুত ও সম্পূর্ণ রোগমুক্তি কামনা করেন। এ সময় উপস্থিত চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে আহত কর্মকর্তার বর্তমান চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী চিকিৎসকদের সর্বউচ্চ গুরুত্ব দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ ধরনের দুর্ঘটনা রোধে ভবিষ্যতে আরও বেশি সতর্কতা অবলম্বন করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, আহত সেনা কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। গণমাধ্যমকে জানান, দেশের সুরক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের যেকোনো সংকটে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের কল্যাণে সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD