শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দিল্লির দ্বিচারিতা নিয়ে কঠোর সমালোচনা চিফ হুইপের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দিল্লির কথা ও কাজের বৈপরীত্য তুলে ধরে ভারতের কঠোর সমালোচনা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি গণমাধ্যমকে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি সমঝোতা স্মারক এবং চুক্তি নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে।

চিফ হুইপ আরও উল্লেখ করেন যে, ভারত মুখে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে তাদের নীতিনির্ধারণী আচরণে তার প্রতিফলন দেখা যায় না। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার অনেক কিছুই দেশের স্বার্থের পরিপন্থী ছিল বলে বিভিন্ন সময় বিশ্লেষকরা মত দিয়েছেন। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের সার্বভৌমত্ব বারবার হোঁচট খেয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের অসম চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। জাতীয় সংসদের চিফ হুইপের এই বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন এবং দেশের জনগণের দীর্ঘদিনের না বলা কথাই মূলত প্রতিধ্বনিত হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD