শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার সুযোগে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অজ্ঞাতনামা ১০-১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। কিন্তু বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর ও সময়োপযোগী তৎপরতার কারণে সেই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে বিএসএফ সদস্যরা এই অনুপ্রবেশের পাঁয়তারা করেন। তবে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও বিজিবির টহল দল অত্যন্ত পেশাদারিত্ব এবং দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। তাদের সাহসিকতা ও তৎপরতার মুখে বিএসএফ পেছাতে বাধ্য হয় এবং কোনো ধরনের অনুপ্রবেশ ঘটাতে পারেনি।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা। সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির জওয়ানরা ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD