মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই তিনি এই জোরালো অবস্থান নেন, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কূটনৈতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য নীতিতে পশ্চিমা ঐতিহ্য ভেঙে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এমন প্রকাশ্য ও দৃঢ় অবস্থান নেওয়া অত্যন্ত সাহসিকতার বিষয়। ব্রিটিশ সরকারের এই নতুন নীতির ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিন সংকট নিরসনের পক্ষে একটি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD