স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের বারবার দেওয়া সতর্কতা ও চিঠিপত্র সম্পূর্ণ উপেক্ষা করে হামের টিকার সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থায় হঠাৎ পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। যার ফলে সৃষ্ট সংকটে হামের টিকা নিয়ে সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু।
তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের অপরিনামদর্শী সিদ্ধান্ত দেশের স্বাস্থ্যখাতকে এক বড় ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণেই সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
আরববাংলা টিভি/ডেস্ক