মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ফেনীতে মেশিনে আটকে মিল মালিকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে আটকে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিক নিহত হয়েছেন। সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নিজ মিলের কাজে ব্যস্ত ছিলেন নুরুল ইসলাম। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার জামাকাপড় হলুদ ও মরিচ গুঁড়ো করার মেশিনের ভেতরে চলে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনের সাথে পেঁচিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন।

এই আকস্মিক মৃত্যুতে পুরো মুক্ত বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD