মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের প্রতিটি প্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল। বিশেষ করে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের বরাদ্দ লুটপাট করা হয়েছিল এবং কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই স্থবিরতা কাটিয়ে বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে শয্যা সংখ্যা বাড়ার পাশাপাশি ডাক্তার ও নার্সদের উপস্থিতি এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা হবে। চিকিৎসকদের গ্রামে থেকে সেবা দেওয়ার জন্য বিশেষ প্রণোদনা ও নিরাপত্তা দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। স্বাস্থ্য খাতের এই যুগান্তকারী পদক্ষেপে দেশের সাধারণ মানুষ দারুণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD