মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত ক্রাউন প্লাজা হোটেলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিনিধিরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক