মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

জলবায়ুবিচারের দাবি নেপালের রাষ্ট্রপতির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জলবায়ুবিচারের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। সোমবার এক বিবৃতিতে তিনি এই দাবি উত্থাপন করেন। হিমালয় অঞ্চলের দেশ নেপাল জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে অস্বাভাবিক বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং ভয়াবহ ভূমিধসের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে নেপালের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও এর মূল্য চাকাতে হচ্ছে এ দেশের সাধারণ মানুষকে। উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের নেতিবাচক প্রভাব আজ নেপালের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। আন্তর্জাতিক ফোরামে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিল হস্তান্তরের দাবি জোরালো হলেও তার বাস্তবায়ন অত্যন্ত মন্থর।

বিশেষজ্ঞরা মনে করেন, নেপালের বর্তমান পরিস্থিতি কেবল একটি দেশের সংকট নয়, বরং পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের জলবায়ু নিরাপত্তার জন্য একটি সতর্কবার্তা। অবিলম্বে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে কার্যকর পদক্ষেপ না নিলে হিমালয়ের বরফ গলে বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। নেপালের রাষ্ট্রপতি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্গঠনে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD