ইসরাইলের এক সাবেক সেনাকে নিয়ে করা একটি বিজ্ঞাপন প্রচারের পর তীব্র সমালোচনা ও বয়কটের আহ্বানের মুখে ক্ষমা চেয়েছে জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অ্যাডিডাসের সিঙ্গেল শু পরিষেবার প্রচারের জন্য এই প্রচারাভিযানে শালেভ বিটনকে দেখানো হয়েছিল, যিনি ২০২১ সালে গাজা সংঘাতে অংশ নিয়েছিলেন। বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং সাধারণ মানুষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠানটির পণ্য বয়কটের ডাক দেয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় অ্যাডিডাস কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে জানায় যে, এই ধরনের প্রচারণার মাধ্যমে কারো অনুভূতিতে আঘাত হানার কোনো উদ্দেশ্য তাদের ছিল না এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবে প্রতিষ্ঠানটি।
আরববাংলা টিভি/ডেস্ক