বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী রোজা খন্দকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪ ৭:১৬ পূর্বাহ্ণ

শরীরে জ্বর নিয়ে অভিনেত্রী রিমু রোজা খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার শরীরে আরও বিভিন্ন ধরনের রোগের অস্তিত্ব খুঁজে পায় চিকিৎসকরা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

রিমু রেজার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তার সহকর্মী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। তিনি জানান ‘রিমু অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। তার শরীরে ইনফেকশন হয়েছে। শরীরে এখনো জ্বর আছে। পেটও ফুলে আছে। এ ছাড়া ফিস্টুলারও সমস্যা রয়েছে। আবার হিমোগ্লোবিনও অনেক কম। হাসপাতালে তার চিকিৎসা চলছে। সবাই রিমুর জন্য দোয়া করবেন।’

দীর্ঘ সময় ধরে রিমু দেশের ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন। এ ছাড়া বেশকিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ,‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘জীবন ঢুলী’, ‘বৃত্তের বাইরে’, ‘লাভ স্টেশন’, ‘কিং খান’।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD