বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

যে কারণে কনসার্ট বাতিল করলেন প্রিয়াংকার স্বামী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪ ৭:৪০ পূর্বাহ্ণ

আচমকাই অসুস্থ বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজেই অসুস্থতার কথা জানালেন নিক। সঙ্গে জানালেন আগামী কয়েকটা কনসার্টে তিনি অংশ নিতে পারবেন না। এ ভিডিওতে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন নিক।

অসুস্থতা নিয়ে নিক জানান, খুব একটা খুশির খবর দেব না। কেননা কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলাব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। সত্যি খুব খারাপ অবস্থা।

ইনফ্লুয়েঞ্জা হয়েছে নিকের। কাজকে দিয়েছেন ছুটি। তিনি লিখেছেন, ডাক্তার বলেছেন— কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম।

পিগি চপস বলিউডকে ছুটি দিয়েছেন অনেক দিন হলো। স্বামী সন্তান নিয়ে বাসা বেঁধেছেন যুক্তরাষ্ট্রে। কাজ করছেন হলিউডে। হাতে রয়েছে সেখানকার বেশ কয়েকটি প্রজেক্ট। এর মধ্যে টেক্সট ফর ইউ, মেটরিক্স ৪ উল্লেখযোগ্য।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD