শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

নওগাঁ সীমান্তে নতুন বিওপি উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ

সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী বৈকুণ্ঠপুর মৌজায় নব-আদাতলা বিওপি বা বর্ডার অবজারভেশন পোস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১৬ বিজিবির অধীনস্থ এই নতুন বিওপিতে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। এই সীমান্ত ফাঁড়ি চালুর ফলে ওই এলাকার দীর্ঘদিনের নিরাপত্তা সংকট নিরসন হবে এবং সীমান্ত সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান এই নতুন বিওপি স্থাপনের ফলে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা আরও বেশি তৎপর ভূমিকা পালন করতে সক্ষম হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD