শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বাঁশখালীতে নকল চকলেট কারখানা সিলগালা ও জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে শিশুদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক ও অননুমোদিত কৃত্রিম রং ব্যবহার করে অবৈধভাবে নকল চকলেট তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চকলেট উৎপাদনের সত্যতা পেয়ে কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। একই সাথে বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল চকলেট ও ক্ষতিকর রাসায়নিকদ্রব্য জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান যে, কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD