৪৯তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপনে নাম না থাকা বঞ্চিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শেষে পুনরায় তালিকা প্রকাশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া আশ্বাসের পর স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত মো. জসীম উদ্দীন।
সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমকে জানান তিনি, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ইতিবাচক পদক্ষেপে হতাশ হয়ে পড়া চাকরিপ্রার্থীরা নতুন করে আশার আলো দেখতে পেয়েছেন। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে একটি সংশোধিত ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে তারা আশাবাদী।
প্রার্থীরা আশা প্রকাশ করছেন যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের আন্তরিক প্রচেষ্টায় প্রকৃত মেধাবীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং কোনো ধরনের রাজনৈতিক বৈষম্যের শিকার না হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করার সুযোগ লাভ করবেন।
আরববাংলা টিভি/ডেস্ক