বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

গাজার ধ্বংসস্তূপ নিয়ে ভারতীয় ক্রিয়েটরের উপহাস, তীব্র নিন্দা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

গাজার একটি যুদ্ধবিধ্বস্ত ভবন দাঁড়িয়ে থাকা নিয়ে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর হারমান সিং কাপুর সম্প্রতি চরম উপহাস করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে সংঘাতপূর্ণ অঞ্চলের মানবিক সংকট নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা।

যুক্তরাজ্যভিত্তিক এই ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাজার একটি ধ্বংসপ্রাপ্ত ও ঝুঁকিপূর্ণ ভবনের ভিডিও শেয়ার করে ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন তোলেন যে এত হামলার পরও ভবনটি কেন এখনো দাঁড়িয়ে আছে। তার এই অমানবিক ও বিদ্রূপাত্মক মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ ধরনের কুরুচিপূর্ণ কনটেন্ট সামাজিক মাধ্যমে ঘৃণা ও বিভাজন বাড়াতে পারে। গাজার সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগ এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির মতো একটি গুরুতর মানবিক বিপর্যয় নিয়ে এমন উপহাস কনটেন্ট ক্রিয়েটরদের নৈতিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নেটিজেনরা তার এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে কঠোর আইনি পদক্ষেপ ও জবাবদিহিতা দাবি করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD