বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

রাড্ডা ক্লিনিক দখল নিয়ে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক দখল ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এই ধরনের একটি বড় অপরাধের ঘটনায় কেবল দায়সারা সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করাই যথেষ্ট হতে পারে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঔদ্ধত্য দেখানোর সাহস না পায়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের দমন করা জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের দুর্নীতির ধারাবাহিকতা এবং বিশৃঙ্খলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে একটি শৃঙ্খলিত কাঠামোর মধ্যে দাঁড় করাতে হবে। সেই পটভূমিতেই মিরপুরের এই ঘটনায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার এমন জোরালো বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

গণমাধ্যমকে জানান ডা. শফিকুর রহমান, জনগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা চরম অপরাধ। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে। দলীয় পরিচয়ে কাউকে ছাড় না দিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং রাডার মতো জনকল্যাণমুখী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারকদের আরও কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD