বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার পহেলা অক্টোবর বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের সার্বিক কার্যক্রম নিয়ে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে যে, দেশের সমসাময়িক বিভিন্ন জাতীয় ইস্যু এবং সংসদীয় নানা দিক নিয়ে স্পিকার বিস্তারিত কথা বলবেন। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী এবং গণতান্ত্রিক ধারা সুসংহত করার লক্ষে এই সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য যে, অতীতে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তেও এ ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। বর্তমানে দেশ যখন একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন সংসদীয় প্রধানের এই বক্তব্য জাতির সামনে নতুন দিকনির্দেশনা তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমকে এই সংবাদ সম্মেলন কভার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD