শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

নিউমুরিং টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশি অপারেটরকে। বন্দরটির অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খসড়া চুক্তি বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। এর মাধ্যমে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বর্তমান সরকারের সময়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটাতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা হচ্ছে। এর অংশ হিসেবেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে পরিচালনার চুক্তি চূড়ান্ত করা হলো। এর ফলে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং রপ্তানি-আমদানি বাণিজ্যে দীর্ঘসূত্রিতা হ্রাস পাবে বলে অর্থনীতিবিদ ও বন্দর ব্যবহারকারীরা আশা প্রকাশ করছেন।

বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমকে জানান, এই চুক্তি বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বমানের লজিস্টিকস সুবিধা নিশ্চিত করার জন্যই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে এবং বিস্তারিত প্রক্রিয়া জাতির সামনে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD