বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নওগাঁয় একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। ধর্মীয় বিশ্বাস, পবিত্র কোরআনের বাণী এবং নিজস্ব বিবেকজাত সিদ্ধান্তের ভিত্তিতে তারা শান্তির ধর্ম ইসলামকে বেছে নেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ঘটনা এলাকায় বেশ কৌতূহল ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

পরবর্তীতে নওগাঁ জেলা আদালতে স্থানীয় বিশিষ্ট আলেমদের উপস্থিতি এবং যথাযথ আইনি প্রক্রiয়ার মাধ্যমে তারা কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। নবদীক্ষিত এই পরিবারের সদস্যরা জানান, কারও কোনো জোর বা প্ররোচনা ছাড়াই তারা সম্পূর্ণ স্বাধীনভাবে এবং ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ নতুন মুসলিম হওয়া পরিবারটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সাংবাদিকদের বলেছেন, তাদের এই নতুন পথচলা সুন্দর ও শান্তিপূর্ণ হোক, এই দোয়াই করা হচ্ছে। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর পরিবারটি তাদের নতুন জীবন শুরু করার জন্য সমাজের সকলের সহযোগিতা কামনা করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD