শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা জরুরি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্পের প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, উৎপাদনশীলতা বৃদ্ধি শুধু শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম প্রধান চাবিকাঠি। সঠিক দিকনির্দেশনা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।

বর্তমান সরকারের সময়ে শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আরও জানান যে, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে কলকারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়া আরও গতিশীল করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, শ্রমিক ও মালিক উভয় পক্ষের আন্তরিক সহযোগিতায় দেশের শিল্প খাত আরও অনেকদূর এগিয়ে যাবে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমাধ্যমকে জানান যে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD