বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আসামে রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। বুধবার ৩০ সেপ্টেম্বর আসামের বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, আটকৃতদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রা এবং বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, এই নাগরিকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং ট্রেনযোগে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছিলেন। আসাম পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে আরও তদন্ত শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD