রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারের আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিত। রোববার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সামরিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করেন। তিনি দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। বৈঠকে উভয় দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়েও খোলামেলা আলোচনা হয়।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উচ্চ প্রশংসা করেন। তিনি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বের পরিধি আরও প্রসারিত হবে এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD