রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দর্শনায় গোদাগাড়ী পৌর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মুখে এই আটকের ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম নাসিমুল ইসলাম ওরফে নাসিম। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে গোদাগাড়ী এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসা এই নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম অত্যন্ত সুকৌশলে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছিলেন। দর্শনা চেকপোস্টে তার চলাফেরা ও কাগজপত্রে সন্দেহজনক কিছু বিষয় লক্ষ্য করলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের পালানোর হিড়িক পড়েছে। গোদাগাড়ী পৌর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যথাযথ সময়ের মধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD