মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জাপানে জামায়াত নেতার সঙ্গে ইসলামিক সেন্টার চেয়ারম্যানের সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি জাপানের সাইতামায় বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ইসলামিক সেন্টার অব জাপানের চেয়ারম্যান ড. আইমান ওমরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ইসলামিক মূল্যবোধের প্রচার এবং প্রবাসীদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার এ সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ সাবের আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটির প্রতিনিধিরা। এ সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসে ইসলাম ধর্মের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD