রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ভোলায় তথ্য অধিকার দিবসে সড়ক প্রচার অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোলা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ প্রচারণা চালানো হয়।

তথ্য অধিকার আইন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তির পদ্ধতি এবং তথ্য চাওয়ার নিয়মাবলী সাধারণ নাগরিকদের মাঝে প্রচার করা হয়।

প্রচারণা চলাকালে সাধারণ পথচারী ও স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD