রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিশ্বমঞ্চে দেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচদিনের নিউইয়র্ক সফরে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ফোরামে দেশের স্বার্থ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

তিনি সাংবাদিকদের জানান, এই সফল সফরে বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং জনগণের অধিকারের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের কূটনৈতিক অঙ্গনে যে স্থবিরতা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দেশের অর্থনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD