রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শহীদ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতাদের শোক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে কার্যত নিষিদ্ধ আওয়ামী তান্ডবে শাহাদাত বরণকারী সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের পিতা মাহতাব উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে তিনি চিকিৎসাধীন ছিলেন।

রোববার দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক আশির ওপরে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার এই প্রয়াণে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, শহীদ পরিবারের এই বয়োজ্যেষ্ঠ সদস্যের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

বাদ আসর মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD