রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

মেধাবীদের বঞ্চিত করা মানা হবে না: গাজী আতাউর রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রোববার এক বিবৃতিতে বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরির পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের মধ্যে থেকে অনেককে নিয়োগপত্র না পাঠানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার রিপোর্টের অজুহাতে মেধাবী তরুণদের বঞ্চিত করার একটি হীন চক্রান্ত চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। সেই ধারা এখনও বহাল থাকলে তা ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে। বর্তমান প্রশাসনকে অবিলম্বে এই বৈষম্যমূলক ও অযৌক্তিক নীতি থেকে সরে আসতে হবে এবং সুপারিশপ্রাপ্ত সকল মেধাবী প্রার্থীকে দ্রুত নিয়োগপত্র প্রদান নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণমাধ্যমকে জানান যে, অতীতে ও বিগত স্বৈরাচারী আমলে যেভাবে মেধার মূল্যায়ন না করে দলীয় অনুগতদের বসানো হতো, বর্তমান স্বাধীন বাংলাদেশে তার পুনরাবৃত্তি দেখতে চায় না দেশবাসী। দেশের বৃহত্তর স্বার্থে এবং বেকার যুবকদের মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রশাসনকে জনবান্ধব করে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন। দেশের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে যুব সমাজের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD