রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

পটিয়ায় এনসিপিতে যোগ দিলেন ১৫৫ নেতাকর্মী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিভিন্ন স্তরের ১৫৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

শনিবার রাতে পটিয়া থানার মোড়স্থ ফ্যামিলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এক বর্ণাঢ্য যোগদান ও সাংগঠনিক সভায় তারা এই নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ ও উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা জানান, দেশের স্বার্থে এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়েই তারা জাতীয় নাগরিক পার্টির পতাকাতলে একত্রিত হয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির আদর্শ ও কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তারা উল্লেখ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় পটিয়া উপজেলা ও পৌরসভা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবযোগদানকৃতদের নিয়ে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার ঘোষণা দেওয়া হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD