রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সিলেট চেম্বারের তফসিল বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিতীয়বারের মতো আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনি তফসিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন এসসিসিআইর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।

রোববার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়িক মহলে দীর্ঘদিনের অসন্তোষ ও জটিলতা নিরসনের লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাণিজ্য সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থেই এই রদবদল আনা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত বিভিন্ন বাণিজ্য সংগঠনে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বার্থে সব প্রতিষ্ঠানে সুশাসন ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে। নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী দায়িত্ব গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের নিয়ে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার রোডম্যাপ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD