শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে বিষাক্ত মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১৭০ জন আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

৫ সেপ্টেম্বর রাজ্যের ওদিগবো ও আরারোমি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সস্তা ও ভেজাল মদ্যপানের পরপরই লোকজনের মধ্যে গুরুতর শারীরিক জটিলতা দেখা দেয়। বমি, পেটব্যথা এবং দৃষ্টিশক্তি হারানোর মতো উপসর্গ নিয়ে তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয় এবং বহু মানুষ এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ মদ প্রস্তুতকারকদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা শুরু করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD