শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, চরম দুর্ভোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী ওয়াপদা সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকলেও দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের নজরে আসছে না। এরই মধ্যে দুটি খুঁটি সড়কের ঠিক মাঝ বরাবর থাকায় এলাকার শত শত মানুষ ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যস্ততম এই ওয়াপদাবাঁধ সড়কের মাঝখানের বিদ্যুতের খুঁটিগুলোর কারণে প্রায় প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি প্রশস্তকরণ বা সংস্কারের কাজ হলেও বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। রাতের আঁধারে যানবাহন চলাচলের সময় এসব খুঁটিতে ধাক্কা লেগে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পথচারী ও চালকদের মনে সবসময় এক ধরণের আতঙ্ক কাজ করে।

জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ বিষয়টি দ্রুত সমাধান করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কের মাঝখান থেকে এই বিপজ্জনক খুঁটিগুলো অপসারণ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD