শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ইইউর শুল্ক ও বাণিজ্য নিয়ে ট্রাম্পের বড় হুমকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য হিসেবে কানাডাকে যুক্ত করার প্রস্তাব বাস্তবায়িত হলে ইইউর ওপর কঠোর শুল্ক আরোপ অথবা বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতি নিয়ে এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে এই হুমকি। কানাডার ভবিষ্যৎ ভূমিকা এবং ইউরোপীয় বাজারের সঙ্গে তাদের অর্থনৈতিক বোঝাপড়া কীভাবে এগোবে, সেটির ওপর এখন বিশ্ব অর্থনীতির নজর রয়েছে।

এর আগে কানাডার পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছিল। তবে ট্রাম্পের এই সরাসরি হুমকির পর পুরো বিষয়টি নতুন মোড় নিয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD