আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান যে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখতে তারা চরম দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের পথ বেছে নিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনামলে দেশের গণতান্ত্রিক কণ্ঠস্বর রুদ্ধ করতে এবং বিরোধী মতকে দমন করতে বিএনপির ৬০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা এই নিপীড়নের শিকার হয়েছেন।
সর্বশেষ গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমাতে মাত্র ২০ দিনের ব্যবধানে ১ হাজার ৪০০ নিরপরাধ মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এত সব ভয়াবহ অপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের পরও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিন্দুমাত্র অনুতাপ বা অনুশোচনা লক্ষ্য করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন আইনমন্ত্রী।
আরববাংলা টিভি/ডেস্ক