দীর্ঘ প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর অবশেষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কুমার নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও নৌকাবাইচ। আগামী শুক্রবার এই আনন্দঘন আয়োজনটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জের ধরেই মূলত এই জনপ্রিয় গ্রামীণ আয়োজনটি দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা হয়েছিল।
দীর্ঘ এই বিরতির অবসান ঘটিয়ে পুনরায় নৌকাবাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবরে ভাঙ্গা উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার নৌকাপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব উল্লাস ও উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং স্থানীয় জনগণের মাঝে বিনোদন ফিরিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজনটি সফল করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান আয়োজক কমিটির সদস্যরা।
আরববাংলা টিভি/ডেস্ক