শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

চকরিয়ায় যুবলীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সৃষ্ট আকস্মিক সংঘর্ষ থামাতে গিয়ে নৃশংস হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ নয়ন চৌধুরী। এই বর্বরোচিত ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী বিএনপি নেতা নয়ন চৌধুরী গণমাধ্যমকে জানান, ঘটনার সময় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে তিনি এগিয়ে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চিহ্নিত নেতা আলী হোসেনের সরাসরি নির্দেশ ও নেতৃত্বে একদল সশস্ত্র লাঠিয়াল বাহিনী তার ওপর অতর্কিত চড়াও হয়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

বৃহস্পতিবার সংঘটিত এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা আলী হোসেন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD